বাগেরহাট
মোংলায় ধর্ষণের অভিযোগে আটক ১


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগষ্ট) মোংলা থানা অফিসার ইনসার্জ (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ আগষ্ট দুপুরে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার একটি মৎস্য ঘেরের পাড়ে মাছ দেওয়ার প্রলোভোন দেখিয়ে কিশোরিকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে।
বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মামিকে জানায়। অসুস্থভাবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ পাওয়ার পরে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে আজ বিকালে সুমন শিকদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা শেষে আদালতে প্রেরন করা হবে বলেও জানান।



