বাগেরহাট
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার, নৌকাসহ আটক ৮


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কোকিলমনি অভয়ারণ্যের এলাকা থেকে ৬০ কেজি কাঁকড়া, চারু ও নৌকাসহ ৮ জনকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার(১৮ আগষ্ট) রাতে বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অনুপ্রবেশ করে কোকিলমনি অভয়ারণ্যের এলাকা থেকে কাঁকড়া ধরার নিষিদ্ধ চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি ডিঙ্গি নৌকাসহ ০৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো মো: মহিদুল শেখ (৩৬), মো: আবু সুফিয়ান শেখ (২৯), মো: হোসাইন হাওলাদার (২৫), মোঃ শুকুর আলী (৩৫), মো: রুবেল শেখ (২৮), মোঃ জোলার শেখ (২৬), মোঃ হোসাইন শেখ (২২),মোঃ ইমরান শেখ (৩৫)। আটককৃতরা সকলেই মোংলা এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।



