যশোর

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে গৃহবধূ, স্বর্ণের দুল ও স্মার্টফোন নিয়ে চম্পট প্রতারকচক্র

নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিনব কৌশলে প্রতারণার মাধ্যমে এক গৃহবধূর কাছ থেকে প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ও একটি স্মার্টফোন হাতিয়ে নিয়ে প্রতারক চক্রের তিন সদস্য।

মঙ্গলবার(৪ঠা আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া বাজারের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আছমা খাতুন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের জলিল গাজীর স্ত্রী।

ভুক্তভোগী জানান, সকালে তিনি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাগআঁচড়া বাজারে আসেন।বাজারের কলেজ রোড এলাকায় পৌঁছালে তিন ব্যক্তি তাকে ডেকে জানায়, তারা বিপদে পড়েছে। তাদের কাছে মিষ্টি তৈরির একটি মূল্যবান উপকরণ রয়েছে, যার দাম প্রায় দুই লাখ টাকা।বাজারের একটি দোকানে দেখিয়ে বলেন তারা সেটি বিক্রি করতে যেতে পারছে না। যদি তিনি উপকরণটি ওই দোকানে পৌঁছে দেন, তাহলে তাকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

প্রতারকদের কথায় বিশ্বাস করে আছমা খাতুন রাজি হলে তারা বিশ্বাসের নিদর্শন হিসেবে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল খুলে দিতে বলেলে তিনি দুল খুলে তাদের হাতে তুলে দেন। পরে তারা তার হাতে একটি ব্যাগ দিয়ে একটি দোকানে দেখিয়ে যাওয়ার কথা বললে কিছু দূর যাওয়ার পর আছমা খাতুনের সন্দেহ হলে তিনি পেছনে ফিরে তাকান। কিন্তু সেখানে ওই তিন ব্যক্তিকে আর দেখতে পাননি। তখন তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে শার্শা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এই বিভাগের আরও সংবাদ