যশোর

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

​নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলি চালক ও হেলপারসহ অন্তত ৩ জন।

সোমবার(২০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারী ছেলে মৃদুল হাসান নাহিদ(২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা(২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামে শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যেকার ফাইনাল ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর ভোরে উষা, রুবেল ও নাহিদ একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। রুদ্রপুরের।শেষ সীমানায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে দুই যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাপাচি মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা উপপরিদর্শক এসআই চঞ্চল কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এব্যাপারে এস আই চঞ্চল, জানান, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে অভিভাবকের স্বাক্ষর নিয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও সংবাদ