বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক মিটিং অনুষ্ঠিত


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ) সকালে বন্দরের মিটিং কক্ষে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয়।
ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদ আলী সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
সভায় বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে শ্রমিকদের আন্তরিকতা ও সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে ইউনিয়ন কার্যকর ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মাসিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।



