যশোর
শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় ৫০ পিচ ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ জাহান আলী সরদার (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন। এর আগে রোববার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জাহান আলী উপজেলা পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে,উপজেলার ধান্যতাড়া গ্রামের রাস্তার উপর হতে জাহান আলী সরদারকে মোটরসাইকেলসহ আটক করা হয়।পরে তার হেফাজতে থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বল জানান শার্শা থানার ওসি।



