শার্শার উলাশী ইউনিয়ন জামায়াতের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শার্শার উলাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১লা ফেব্রুয়ারী) বিকালে উপজেলার উলাশী বাজারে ওই ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেরসাহের সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন,আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়; আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়া, যেখানে সবাই নিরাপদ, শান্তিপূর্ণ এবং সম্মানজনক জীবনযাপন করবে। আপনার আস্থা আমাদের শক্তি, আপনার সমর্থন আমাদের প্রেরনা।
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদের সঞ্চালনায় এ পথসভায় বিশেষ অতিথির রাখেন যশোর জেলা জামায়াত নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগ সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী,
শার্শা উপজেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান,হাবিবুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহবায়ক মুরাদউদদৌলা প্রমুখ।



