যশোর

বেনাপোল ইমিগ্রেশনে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস ইমিগ্রেশন থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ আব্দুস সালাম (৫০) নামে ভারত থেকে আসা এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টম কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বেলা ১২ টার সময় তাকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে
৩২ হাজার ২শত কানাডিয়ান ডলার ও ৩৩ হাজার ৪ শত অষ্টেলিয়ান ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ৬০ লক্ষ টাকা।

আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার রঞ্চহাওলা পাড়া গ্রামের আব্দুস সামাদ ব্যপারীর ছেলে ।

জানাগেছে,বেনাপোল কাস্টমস ইমেগ্রেশন চেকপোষ্টের স্ক্যানিং কালে ভারত থেকে আসা একজন বাংলাদেশী যাত্রী’র ব্যাগ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশী কালে তাহার বহনকৃত ব্যাগে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় রাখা বৈদেশিক মুদ্রা পাওয়ায় তাকে আটক করা হয়।

আরো জানাগেছে,আটক আব্দুস সালামের কাছে কলকাতা থেকে সুমন নামের একজন তার কাছে টাকা হস্তান্তর করে।সে টাকাগুলো যশোরে জনৈক একজন ব্যক্তিকে হস্তান্তর করবেন মর্মে জানা যায়।

আটককৃত ব্যক্তির বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ