যশোর

শার্শায় জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় শার্শার মিনি স্টেডিয়াম থেকে এ শোডাউনটি শুরু হয়ে মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে।এ সময় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল শোডাউন দেখতে রাস্তার পাশপ ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে শোডাউনটির সমাপ্তি ঘটে।

শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন,আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।

এ সময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ