নওগাঁ

নওগাঁয় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, দিশেহারা নারী মাছ চাষী

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কসবা কুয়ানগর হাড়িচৎকার নামের পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে ওই পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে। উপজেলার কসবা কুয়ানগর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন হাঁড়িচৎকার নামের পুকুর ব্যাক্তি মালিকানাধীন দুই বিঘার একটি পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে তা দেখে আমি দিশাহারা হয়ে পড়েছি। আমি স্বামী হারা এক নারী উদ্যোক্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে এই পুকুরে মাছ ছেড়েছিলাম।

রাতের অন্ধকারে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ কারণে মাছ গুলো মরে যাওয়ায় আমি সর্বশান্ত এবং ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছি বলেন জানান। মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগম দাবী করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ সদর থানার ওসি মো. নূরে আলম বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ