ময়মনসিংহ
নান্দাইলে প্রধানমন্ত্রীর কল্যান তহবিল থেকে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে হতদরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সোমবার (১৩ নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে অর্ধশতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অরুণ কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক পেয়ে ভিক্ষুক, অন্ধ সহ অসহায় পরিবারগুলো খুব খুশি হয়েছেন। অসহায় পরিবারের সহযোহীতায় এমন সুন্দর উদ্যোগে খুশি হয়ে “মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আসার জন্য দোয়া করেন।





