এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে হতদরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সোমবার (১৩ নভেম্বর) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে অর্ধশতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অরুণ কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক পেয়ে ভিক্ষুক, অন্ধ সহ অসহায় পরিবারগুলো খুব খুশি হয়েছেন। অসহায় পরিবারের সহযোহীতায় এমন সুন্দর উদ্যোগে খুশি হয়ে "মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আসার জন্য দোয়া করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com