যশোর

বেনাপোলে মাঠ থেকে মরদেহ উদ্ধার

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোলে মাঠ থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস আলী বেনাপোল ৮ নম্বর ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের যশোর মর্গে প্রেরন করেন।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ