কটিয়াদীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত


সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ পালিত হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে বুধবার সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী পিএফজি’র কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, কটিয়াদী বাজার বণিক সমিতির আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী, সদস্যসচিব মোঃ জিল্লুর রহমান, পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হক , কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক নূরুজ্জামান মামুন, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভূঞা গঙ্গা, সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, সাংবাদিক জজ মিয়া, সৈয়দ হাকিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কামরুজ্জামান ভূঞা ও মাহবুবুর রহমান প্রমুখ।





