ধামরাই বড় বাজার দুর্গা মন্দিরে বাৎসরিক নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর এলাকার প্রান কেন্দ্র বড় বাজার মহল্লার পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে দেশ মাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় কার্তিক মাসব্যাপী শ্রীমদ্ভাবত পাঠান্তে চুয়াল্লিশ তম নামযজ্ঞ উৎসব ছত্রিশ দিন ব্যাপী চব্বিশ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন, অষ্টকালীন লীলা কীর্তন,মহাপ্রভূর ভোগ,নরনারায়ন সেবা,কূঞ্জভঙ্গ দধিমঙ্গল ও মোহন্ত বিদায় এর মধ্য দিয়ে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত উদযাপিত হয়েছে।
বিশুদ্ধ পঞ্জিকা মতে কার্তিক মাসব্যাপী শ্রীমদ্ভাবত পাঠান্ত সতের নভেম্বর রোজ মঙ্গলবার রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে চূয়খল্লিশ তম নামযজ্ঞ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আঠার নভেম্বর হতে বিশ নভেম্বর বুধবার,হতে শুক্রবার পর্যন্ত বুধবার তিন দিন চব্বিশ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন, একুশে নভেম্বর অষ্টকালীন লীলা কীর্তন,বাইশে নভেম্বর শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও নরনারায়ন সেবা, তেইশে নভেম্বর কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মোহন্ত বিদায় এর মধ্য দিয়ে ছত্রিশ দিন ব্যাপী চুয়াল্লিশ তম নামযজ্ঞ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এবারের নামযজ্ঞ উৎসব অনুষ্ঠানে হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করেন গোরাচাদ সম্প্রদায় বরিশাল/দেব নারায়ন সম্প্রদায় খুলনা/মা গৌরী সম্প্রদায় কুষ্টিয়া/নব লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় মাদারীপুর/কৃষ্ণ সারথি সম্প্রদায় সিরাজগঞ্জ/গৌরী দেবী সম্প্রদায় নড়াইল।
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন শ্রী অমল ব্যানার্জী ফরিদপুর/শ্রীমতি অর্পিতা সরকার মনা দিনাজপুর/স্বরূপ পাল দীপ্ত গাজীপুর।
অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের লোকজন ও হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
নামযজ্ঞ উৎসব উপলক্ষে আগত সকল অতিথি ও ভক্তবৃন্দকে তাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় চুয়াল্লিশ তম নামযজ্ঞ উৎসব সফল ভাবে সুসম্পন্ন হয় তার জন্য বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দির ও বাৎসরিক নামযজ্ঞ উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অজিত কুমার বসাক, সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, নামযজ্ঞ উৎসব কমিটির সভাপতি সুনীল পাল, সাধারণ সম্পাদক নীল রতন পাল। কোষাধ্যক্ষ শ্যাম পাল প্রমূখ।





