রাজনীতি

যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

আগামী ২৯ ও ৩০ নভেম্বর দুই দিন সমাবেশ ও মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটি জানিয়েছে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রবিবার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশব্যাপী জেলা ও মহানগর যুবদলও নিজ-নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ-নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে। ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ