নওগাঁ

পোরশায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসমাইল হোসেন, পোরশা: নওগাঁর পোরশায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সারাইগাছি মোড়ে যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ ও ইকবাল হোসেন শাহ্।

এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরোধিতা করেন এবং এ ধরনের কর্মসূচি প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানান।

সারাইগাছি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন পোরশা উপজেলা যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ