পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিজি হাফিজুল্লাহ খান


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ| শিক্ষকগণ যদি শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা প্রদান করেন, তাহলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা নিতে পারে|
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) এ কে এম হাফিজুল্লাহ খান শুক্রবার বেলা ১১টায় উল্লাপাড়ায় বিভিন্ন পেশাজীবী, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন|
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নানামুখী কাজ করে যাচ্ছে| এর মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ইতোমধ্যেই অনেকটা এগিয়ে গেছে| বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করেছেন| আসুন, আমরা সবাই সপ্তাহে অন্তত একদিন নিজের ঘরবাড়ি এবং আশপাশের রাস্তাঘাটগুলো নিজ উদ্যোগে পরিষ্কারের ব্যবস্থা নিই|
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান মহাপরিচালক হাফিজুল্লাহ খান উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন| পরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশে নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য আবাসন প্রকল্পগুলো পরিদর্শন করেন| এ সময় তাঁর সঙ্গে ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম



