বাগেরহাট

সুন্দরবনে দুবলার চরে শুটকি মৌসুম শুরু

সুমন, স্টাফ রিপোর্টারঃ নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে দুবলার চরে শুরু হচ্ছে শুটকি আহরন মৌসুম। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত বনের চারটি চর আলোরকোল, দুবলা অফিস কেল্লা, নারকেলবাড়িয়া ও শেলায় অবস্থান নিয়ে সাগর থেকে মাছ আহরণ করে শুটকি তৈরি করবে সুন্দরবন উপকুলের হাজার-হাজার জেলেরা।

মোংলা,রামপাল, শরনখোলা, সাতক্ষীরা, বরগুনা, পাথরঘাটা সহ বিভিন্ন জেলা থেকে জেলেরা মোংলা পশুর নদী হয়ে বন বিভাগের অনুমতি সেইসাথে বনদস্যু আতঙ্ক নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার চরের উদ্দেশ্য। সেখানে শুটকি আহরন মৌসুমে জেলেরা অস্থায়ী থাকার ঘর, মাছ শুকানোর মাচা তৈরি করবে ওই চারটি চরে। তবে ব্যাবহার করতে পারবেনা বনের কোন গাছপালা।

জীবন-জীবিকার তাগিদে বনদস্যু আতঙ্ক সহ নানা ঝুঁকি মাথায় নিয়ে মৎস্য আহরন আর শুটকি প্রক্রিয়া করবেন তারা। আর এই পাঁচ মাসের আয় দিয়ে মিটানো হবে পুরা পরিবারের সারা বছরের খরচ। তাই নানা ঝুঁকি নিয়ে জলেরা জান-মালের নিরাপত্তায় সহযোগিতা চান সরকারের কাছে। এবার ওই চরে ৯০০ টি শুঁটকি সংরক্ষণের জেল ঘর তৈরির অনুমতি দিয়েছে বন-বিভাগ। এবার রাজস্ব আয় গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলেও জানায় বন-বিভাগ। এ বছর রাজস্ব আয় ৮ কোটি টাকা হবে বলে জানায় বন-বিভাগ।

দুবলার চরে শুটকি প্রক্রিয়া করনকে ঘিরে জেলেরা বনদস্যু হয়রানী না হয় একইসাথে অসাধু জেলেরা যেন সাগর-সমুদ্রে এসময় বিষ প্রয়োগ সহ অবৈধ কার্যক্রম না চালাতে পারে এজন্য বনরক্ষী, এসআরবি ও কোস্ট গার্ডের কঠোর নজরদারি রয়েছে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ