সিরাজগঞ্জ

শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ৪বছর পূর্তি পালিত হয়েছে।

(২৭ অক্টোবর) মঙ্গলবার বিকালে শাহজাদপুর সাংবাদিক ফোরাম এর অফিসে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয় ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাসুম হোসেন অন্তু ও সঞ্চালকের দায়িত্ব ছিলেন ঢাকা কলেজের ক্যাম্পাস প্রতিনিধি মোঃ রাহাদ হোসেনের

এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ- সভাপতি আব্দুল আল মাহবুব, কোষাদক্ষ সেলিম তালুকদার , সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, রোমান প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম প্রতিপাদ্যে দৈনিক শ্যামল বাংলা মাটি ও মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত লাভ করেছেন ।এই পত্রিকাটি উপজেলার সব ধরনের সংবাদ কভারেজ দিয়ে ইতোমধ্যে পাঠকদের আস্তা অর্জনের সক্ষম হয়েছে। বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফল্য কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ