বাগেরহাট

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলে মোঃ মেহেদী হাসান (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় মোংলা নৌ পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এ এইচ এম লুৎফুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, মোংলা পশুর নদীতে চিলা এলাকার তেলীখালী নামক স্থানে দুবলার চরে মাছ শিকারে যাওয়ার উদ্দেশ্যে নোঙ্গররত অবস্থায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে হটাৎ দুর্ঘটনাবসত নৌকা থেকে রামপালের গোবিন্দপুর এলাকার শাখরুল শেখ’র ছেলে মোঃ মেহেদী হাসান (২২) নদীতে পড়ে তলিয়ে যায়। পরে সাথে থাকা অন্য জেলেরা বিষয়টি অবগত করলে নৌ পুলিশ, কোস্ট গার্ড,ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়।

এরপর আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে চিলাবাজার এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ