বাগেরহাট

মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ; উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস

সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলার পশুর নদীতে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ; উদ্ধারে কাজে করছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভাটার সময় মোংলা পশুর নদীতে চিলা এলাকার তেলীখালী নামক স্থানে দুবলার চরে মাছ শিকারে যাওয়ার উদ্দেশ্যে নোঙ্গররত অবস্থায় হটাৎ দুর্ঘটনাবসত নৌকা থেকে রামপালের গোবিন্দপুর এলাকার শাখরুল শেখ’র ছেলে মোঃ মেহেদী হাসান (২২) নদীতে পড়ে তলিয়ে যায়। পরে সাথে থাকা অন্য জেলেরা বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

পরে দ্রুত কোস্ট গার্ড পশ্চিম জোন ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড দল বিভিন্ন স্থানে জেলের মরদেহ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ