বাগেরহাট

মোংলায় ১৫ কেজি গাঁজাসহ আটক-৪

সুমন, স্টাফ রিপোর্টারঃ মোংলার বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) এসআরবি-৬ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবর(২৮ অক্টোবর)সন্ধ্যায় মোংলা পোর্ট পৌরসভার ০৫ নং ওয়ার্ড বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,নজরুল ইসলাম এর ছেলে রুমি ইসলাম (৩২),মোঃ পলাশ এর ছেলে মোঃ পারভেজ (২১),সগির হোসেন এর স্ত্রী মোছাঃ ময়না (২৪),মৃত মতিন এর স্ত্রী মোছাঃ ফাতেমা (৩০)। তারা মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ড শ্রম কল্যাণ রোড বালুরমাঠ এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত গাঁজাসহ আসামিদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ