গাইবান্ধা
পলাশবাড়ীতে বেড়েছে কুকুরের উপদ্রব


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর ও উপজেলার বিভিন্ন সড়ক, বাজার এবং জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে উদ্বেগ বাড়ছে। দলবেঁধে কুকুরের ঘোরাফেরা ও পথচারীদের তাড়া করার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে ভোগান্তি হচ্ছে। পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকার বাসিন্দা মোস্তাফিজ ইসলাম জানান, কুকুরের তাড়া খেয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক প্রতিরোধে নিয়মিত কার্যক্রম দৃশ্যমান নয়।



