গাইবান্ধা
পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে উঠান বৈঠক


পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় ভোটারদের আয়োজনে ছাইফুল মাস্টারের বাড়ির উঠানে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ছাইফুল মাস্টার সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।
এতে বক্তব্য দেন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সরকার, ও ওয়ার্ড যুবদলের সহসভাপতি আলম প্রমুখ।
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।



