জাতীয়

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় হতাহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকার গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বার্তায় আরও বলা হয়েছে, চলমান উত্তেজনা নিরসনে সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক তৎপরতা ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ মনে করে, সংঘাত বন্ধ করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের ওপরই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।

এই বিভাগের আরও সংবাদ