পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম(৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার(২৩অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কে বারুনী কালিবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুস এর স্ত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ভ্যান রিক্সা যোগে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা। পথে বারুনী সাত হাত কালিবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও পুলিশের লোকজন গিয়ে লাশ উদ্ধার করেন।

ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে যান।

এই বিভাগের আরও সংবাদ