খুলনা

মোংলা বন্দর পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে মোংলা বন্দরে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দুপুরের পর থেকে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করে।

সকলের মাঝে এ সফরকে ঘিরে আনন্দমুখর পরিবেশ বিরাজ করতে শুরু হরে । সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন করে, পরে খুলনার নলিয়ান থেকে নদীপথে দুপুরে বানৌজা মোংলাতে প্রবেশ করেন। মধ্যেন্যভোজের পর মোংলা বন্দর জেটিতে বিকালে দিকে পরিদর্শন করেন এরপর প্রস্তাবিত বেবজা ইকোনমিক জোন পরিদর্শন করেন।

এরপর মোংলা পিকনিক কর্নার হেলিপ্যাড ময়দান থেকে ঢাকায় রওনা হন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মোংলা বন্দর এলাকায় নদী ও স্থলপথ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ