নওগাঁ

শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটিতে তাজুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক মনোনীত

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল (BJ SZPD) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে কুমিল্লার চৌদ্দগ্রামের মো.তাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ১ অক্টোবর ২০২৬ তারিখের অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আবু সালামের সঙ্গে আলোচনা ও সংগঠনের সিদ্ধান্তের মাধ্যমে মো. তাজুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রে তাজুল ইসলামের পিতা মুকছেদুর রহমান, মাতা জরিনা বেগম,থানা চৌদ্দগ্রাম এবং জেলা কুমিল্লা উল্লেখ রয়েছে।

অনুমোদনপত্রে আরও বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে সংগঠন তার দায়ভার বহন করবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান ও সভাপতি শাহীনুর মল্লিক জীবন অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। এতে সংগঠনের নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ