বাগেরহাট
মোংলায় ১০কেজি গাঁজাসহ একজনকে আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে একজনকে আটক করেছে এসআরবি-৬। আজ রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এসআরবি-৬ এ তথ্য জানান।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২১ নভেম্বর)রাতে মোংলার কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মৃত জব্বার খান এর ছেলে মোঃ ওলী খান (৪০) কে আটক করা হয়।
জব্দকৃত মাদক ও আটককৃত আসামীর বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





