কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী বাবু স্বপন কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ডেঙ্গু প্রতিরোধ, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বক্তারা কটিয়াদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



