রাজনীতি

যারা নাশকতা করছে তাদের আইনগতভাবে মোকাবেলা করা হবে: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা নাশকতা করছে তাদের আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়ামঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান গয়েশ্বর চন্দ্র রায়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন গয়েশ্বর চন্দ্র রায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচাররা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়ে গেছে। প্রশাসনের উচিত তাদের বিচারের মুখোমুখি করা।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা করেই বসে নেই, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করার পদক্ষেপও নিয়েছে। মানুষ সংগ্রাম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধিনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ