রাজনীতি

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর ) রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মল্লিক কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মল্লিক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ