রাজশাহী
শিবগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজের, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকের নদীতে গোসল করতে গিয়ে ইউসুফ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।নিহত ইউসুফ হলো দূর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের পলাশের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে ,আট আগষ্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফ আলি(১৩) চকের নদীতে দাদনচক ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
এ সময় এলাকাবাসী ওই ঘাটে নদীতে অনেক খোঁজাখুজির করে প্রায় তিন ঘন্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে তার মরদেহ পাওয়া যায়। ঘটনাটি নিশ্চিত করেন ৯নং দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো:গোলাম আজম।



