বাগেরহাট
তিন মাস নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হচ্ছে সুন্দরবনে প্রবেশ


সুমন,স্টাফ রিপোর্টারঃ প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটক জেলে ও বনজীবিদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ দ্বার।
করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পহেলা সেপ্টেম্বর থেকে পাশ পারমিট নিয়ে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেরা জীবিকার সন্ধানে মাছ ও কাঁকড়া ধরতে বনে যাবেন।
সুন্দরবনে মাছ কাঁকড়া আহরন করতে পারবেন। দেশি-বিদেশি পর্যটকরাও সুন্দরবন ভ্রমণের অপেক্ষায় রয়েছেন।
ইতোমধ্যে ট্যুর অপারেটর, লঞ্চ ও বোটচালকরা সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন। আর শেষমুহুর্তে জেলেপল্লীতে বেড়েছে কর্মচাঞ্চল্য। অন্যদিকে



