খুলনা

খুলনার সন্ত্রাসী রকি মাদারীপুরে গ্রেপ্তার

খুলনা ব্যুরো : খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের আপন ভাই শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল গত ১২ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত শাহারিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার মৃত মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই।

এই বিভাগের আরও সংবাদ

এসআরবি সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে আসে। এ ছাড়া নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাহিনীটির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সূত্রটি আরও জানায়, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ