বাগেরহাট

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করবে: বন্দর চেয়ারম্যান

সুমন,স্টাফ রিপোর্টারঃ “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর দপ্তর প্রাঙ্গণে রবিবার( ০৯ আগষ্ট) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কর্তৃক একটি আমগাছের চারা রোপণের মধ্য দিয়ে মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির “শুভ উদ্বোধন” করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, মোংলা বন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশে, স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিকসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ১০০০ (এক হাজার) ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।

বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আমাদের সকলের।” এছাড়া, বৃক্ষ রোপণ কার্যক্রম সমাপ্তির পর মাসে মাসে চারাগাছগুলি সরেজমিনে পরিদর্শনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে, প্রধান প্রকৌশলী ,হারবার মাস্টার পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (মেরিন), প্রধান হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ / সিবিএ’র এডহক কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ