জাতীয়

জুলাই অভ্যুথ্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুর্নগঠনের ও অঙ্গীকারঃ পানিসম্পদ মন্ত্রী

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন জুলাই অভ্যুথ্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি রাষ্ট্র পুর্নগঠনের ও অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্খা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।

‎আজ বিকালে লক্ষীপুর জেলা বিএনপির আয়োজনে লক্ষীপুর বালিকা বিদ্যানিকেতন  মাঠে ১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও  জুলাই শহীদদের স্মরণে সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, আমাদের জাতীয়  জীবনে জুলাই অভ্যুথ্থান অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম অব্যাহত ছিলো। তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়েছেন।

‎এ্যানি চৌধুরী আরও বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র হত্যায় মেতে উঠেছিলো। দেশব্যাপী ছাত্র হত্যার অংশ হিসেবে লক্ষীপুরে বিজয়, সজীব এবং সাব্বিরসহ ৮ জনকে হত্যা করেছিলো। তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এছাড়াও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী।

‎এসময় তিনি আরও বলেন, জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া বলেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয় ৩৬ জুলাই।ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। জুলাই আন্দোলনের পরিণতি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার মাধ্যমে।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ