পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন জুলাই অভ্যুথ্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি রাষ্ট্র পুর্নগঠনের ও অঙ্গীকার। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্খা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।
আজ বিকালে লক্ষীপুর জেলা বিএনপির আয়োজনে লক্ষীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে ১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও জুলাই শহীদদের স্মরণে সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, আমাদের জাতীয় জীবনে জুলাই অভ্যুথ্থান অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম অব্যাহত ছিলো। তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়েছেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র হত্যায় মেতে উঠেছিলো। দেশব্যাপী ছাত্র হত্যার অংশ হিসেবে লক্ষীপুরে বিজয়, সজীব এবং সাব্বিরসহ ৮ জনকে হত্যা করেছিলো। তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এছাড়াও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া বলেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয় ৩৬ জুলাই।ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। জুলাই আন্দোলনের পরিণতি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার মাধ্যমে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com