পোরশায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


ইসমাইল হোসেন পোরশা: নওগাঁর পোরশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল,নিতপুর বিএনপির দলীয় কার্যালয়ে পোরশা উপজেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পোরশা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি লায়ন মোঃ মাসুদ রানা।
সভায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নাসিরুল হক। এতে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিন্টুসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



