হিলিতে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা আটক


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামাকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
আজ রোববার সকালে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির তাজেল তালুকদার(৫৫)। সে উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা এজাহার সুত্রে জানাগেছে, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় অবস্থান করেন। তার দুই বোন ও এক ভাইসহ নানাবাড়িতে থাকত।অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা এবং একই বাড়ির পাশাপাশি ঘরে থাকত। অভিভাবকহীন থাকার সুযোগে শুক্রবার রাতে তার মামা তাজেল পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়।
পরে,ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ অভিযুক্ত ও শিশুটিকে দ্রুত থানায় নিয়ে আসা হয়। শিশুটির বাবা ও দাদা থানায় উপস্থিত হলে দাদা বাদী হয়ে এজাহার দায়ের করেন এবং পুলিশ মামলা রেকর্ড করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





