মোংলায় নীল সাদা পতাকায় আর্জেন্টিনা সমর্থকদের র্যালী


সুমন, স্টাফ রিপোর্টারঃ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নীল সাদা পতাকায় মোংলায় শুরু হয়েছে আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের উন্মাদনা। বিশ্বকাপের আনন্দ ভাগা-ভাগি করতে মোংলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৬ জুন) বিকালে আর্জেন্টিনার পতাকা, টি শার্ট, আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মোংলা পোর্ট পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদহ্মিন করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। এসময়ে র্যালিতে অংশ নেন বিভিন্ন বয়সী আর্জেন্টাইন ভক্তরা। উপস্থিত সমর্থকেরা দলটির অতীত সাফল্য তুলে ধরে বিশ্বকাপে দলের জন্য শুভকামনাও জানান। আর্জেন্টিনা সমর্থকেরা বলেন, ফুটবল বিশ্বকাপ মানেই আর্জেন্টিনাকে ঘিরে আলাদা এক আবেগ। বিশ্বের অন্যতম ফুটবল দল আর্জেন্টিনা। নানা আয়োজনের মাধ্যমে প্রিয় দলকে উৎসাহ দিতে চাই। সেইসাথে মোংলার আর্জেন্টিনা সমর্থকদের শক্তিশালী অবস্থানও তুলে ধরতে চাই। র্যালিকে ঘিরে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও সাধারণ মানুষ আনন্দ উপভোগ করেন। বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
সমর্থকদের প্রত্যাশা, মাঠের খেলায়ও তাদের প্রিয় দল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপের মাঠে আবারও সেরা হওয়ার গৌরব অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।



