নওগাঁ

পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির এবং একাডেমিক সুপারভাইজার কনক রায়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ঘাটনগর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক, পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ আব্দুল করিম, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আজাদুল ইসলাম, প্রভাষক, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ