বাগেরহাট

মোংলা-খুলনা মহাসড়কের পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা মহাসড়কের কবিরাজ বাড়ি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন ও স্থানীয়রা জানান, মোংলা গামী বেপরোয়াভাবে দ্রুত গতিতে আরমান পরিবহন একটি গাড়ি মোংলা-খুলনা মহাসড়কের কবিরাজ বাড়ি মোড় এলাকায় পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোম্যাক্স এলপিজি বোঝাই ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে পরিবহনে থাকা ১০ যাত্রী আহত হয়। এর মধ্যে ৩ জন গুরুতর আহত।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়।স্থানীয়দের দাবি, এই মহাসড়কে অনভিজ্ঞ গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে ঘটছে নানা দুর্ঘটনা। অনভিজ্ঞ চালক দ্বারা এই সড়কে গাড়িগুলো চালিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটাতে না পারে সেবিষয়ে হাইওয়ে পুলিশের তদারকির দাবিও জানান। ঘটনার পর কাটাখালী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন। মহাসড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ