খুলনা

খুলনার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৬ সদর কোম্পানি এবং র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২৯ মে খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি ও প্রধান পলাতক অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা এবং আলমগীর হাওলাদারের ছেলে।
র‌্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিকুল ইসলাম হাওলাদারকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

রফিকুলের গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসী সোনাডাঙ্গা থানা কম্পাউন্ডে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। #

উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এক বৃদ্ধা ও তার দুই নাতির হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম হাওলাদার।

এরিপোর্ট লেখা পর্যন্ত রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে আছে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ট্রিপল মার্ডারের আসামী রফিকুল হাওলাদারকে শনিবার ( ৬ জুন) আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ