খুলনা

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, যুবক নিহত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এক যুবক নিহত এবং অন্তত ৭/৮ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা আসাবুর সরদারের ছেলে সাইদুর সরদার সাইদ (২৫)। দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।

এ ঘটনায় খড়িয়া গ্রামের বাসিন্দা সাইদুর সরদার ঘটনাস্থলেই নিহত হন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ