খুলনা

কেএমপি ডিবি’র অভিযানে গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ( ডিবি, কেএমপি’র) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো — ১। রাব্বি (২৫), পিতা- লুৎফর, সাং- কৃষ্ণনগর, থানা- লবণচরা, কেএমপি, খুলনা। ২) মোঃ আল-আমিন খান (২৪), পিতা-মৃত আব্দুল আজিজ খান, মাতা-আজিমুন্নেছা বেগম, সাং-খোকন কমিশনারের কালভার্ট, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা।৩। মোঃ রানা খান (২৭), পিতা- মোঃ সেকেন্দার খান, মাতা- শাহানা খান, স্থায়ী ঠিকানা- ট্যাংরাখালী, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট; বর্তমানে পাওয়ার হাউজ মোড়, আঃ সোবাহান এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, মহানগর খুলনা।৪। মোঃ স্বপন (২৪), পিতা- ফেলু শিকদার, মাতা-ঝরনা বেগম, সাং- বসুপাড়া এতিমখানার মোড়, মিজান ভিলা, থানা- সোনাডাঙ্গা, মহানগর খুলনা।

গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কেএমপি ডিবির সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ