খুলনা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উক্ত ঘটনা ঘটে।

নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন রাশেদের হত্যার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

নিহত রাশেদের পিতার দাবি — রাশেদের স্ত্রীর আগের স্বামী ইমরান রাশেদকে হত্যা করেছে।

তিনি বলেন, ইমরান একজন মাদক ব্যবসায়ী। সে জামিনে জেল থেকে বের হয়ে তার মাদক ব্যবসা পুরোদমে শুরু করেছে। রাশেদ এব্যাপারে প্রতিবাদ করতো।

নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ