বাগেরহাট

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

রবিবার (৩১ মে) সকালে বাগেরহাট পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন এম এ সালাম। পুরাতন বাজার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মেহেবুবুর রহমান টুটুল, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান মিঠু এবং ছাত্রদল নেতা লেমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

এই বিভাগের আরও সংবাদ