কেএমপি পরিবারের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় কেএমপি পরিবারের আয়োজনে পুলিশ লাইন্সে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী খুলনা মেট্রোপলিটন পুলিশ জনাব আসমা খানম।
পুলিশ সদস্যদের বিনোদন, দীর্ঘ দায়িত্ব পালনের ক্লান্তি দূরীকরণ এবং একটু মানসিক প্রশান্তির লক্ষ্যে মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের আন্তরিক উদ্যোগে এ আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে!
বিভিন্ন প্রকার সংগীত, নৃত্য ও মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, দায়িত্বের গুরুত্বের কারণে পুলিশ সদস্যদের অনেক সময় ঈদের আনন্দ পরিবার থেকে দূরে থেকেই পালন করতে হয়। দেশের মানুষের নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের যেসব সদস্য ঈদে বাড়ি যেতে পারেননি, তাঁদের কিছুটা আনন্দ ও মানসিক প্রশান্তি দেওয়ার লক্ষ্যেই এই ক্ষুদ্র আয়োজন!
এসময় কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।



